মেসির বিপক্ষে ফাইনাল খেলতে মুখিয়ে আছেন লামিনে ইয়ামাল

বিশ্ব ফুটবলের দুই প্রজন্মের দুই তারকা—লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। একসময় ছয় মাস বয়সী ইয়ামালকে কোলে নিয়ে ছবি তুলেছিলেন তরুণ মেসি। আর এবার সেই দুই ফুটবলারেরই দেখা হতে যাচ্ছে বিশ্বকাপের ফাইনালের মঞ্চে। এমন সম্ভাবনাকে ঘিরে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের মধ্যেই নিজের অনুভূতির কথা জানিয়েছেন স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল।
বিজ্ঞাপন
আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এবারের আসরে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই সেমিফাইনালে জায়গা করে নেয়। পাশাপাশি প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ফাইনালকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামাল। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি পুরোনো ছবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ছবিটিতে দেখা যায়, বার্সেলোনার হয়ে খেলা তরুণ মেসির কোলে রয়েছে মাত্র ছয় মাস বয়সী ইয়ামাল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামাল জানান, বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের বিপক্ষে সবচেয়ে বড় মঞ্চে খেলার সুযোগ পাওয়া তার জন্য বিশেষ এক অনুভূতি।

ক্রীড়াভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম ডিএজেডএন-কে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, "আমি এখন কিছুটা বড় হয়েছি, লিওর বয়সও বেড়েছে। আশা করছি ফাইনালে ওর মুখোমুখি হতে পারব। বিশেষ করে ফিনালিসিমা ম্যাচটি যেহেতু মাঠে গড়ায়নি, তাই এই ফাইনালটি আমার জন্য অনেক বড় সুযোগ।"
বিজ্ঞাপন
তার এই মন্তব্যে ফুটে উঠেছে মেসির প্রতি শ্রদ্ধা এবং একই সঙ্গে বিশ্বের সেরা ফুটবলারের বিপক্ষে নিজেকে প্রমাণ করার আগ্রহ।
ভাইরাল হওয়া সেই ছবির পেছনের গল্পও বেশ ব্যতিক্রমী। ২০০৭ সালে বার্সেলোনা ফাউন্ডেশন ও ইউনিসেফের যৌথ উদ্যোগে একটি দাতব্য কর্মসূচির অংশ হিসেবে কয়েকটি পরিবারের সঙ্গে ফটোশুটে অংশ নিয়েছিলেন তরুণ লিওনেল মেসি। লটারির মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোর একটিতে ছিলেন ছোট্ট লামিনে ইয়ামালও। তখন কেউ কল্পনাও করতে পারেননি, একদিন ওই শিশুই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকায় পরিণত হবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সময়ের পরিক্রমায় বদলে গেছে অনেক কিছু। সেই শিশুটি এখন স্পেন জাতীয় দলের অন্যতম ভরসা, আর মেসি ইতোমধ্যে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
বিজ্ঞাপন
এখন ভাগ্য যেন আবারও তাদের একই মঞ্চে নিয়ে এসেছে। তবে এবার কোনো ফটোশুট বা দাতব্য অনুষ্ঠানে নয়, বরং বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ফুটবলবিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে দুই প্রজন্মের দুই তারকার এই বহুল প্রতীক্ষিত দ্বৈরথ দেখার জন্য। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, তাহলে ১৯ জুলাইয়ের ফাইনাল শুধু একটি শিরোপা নির্ধারণী ম্যাচই হবে না, বরং ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার মতো এক প্রতীকী মুহূর্তেরও সাক্ষী হবে।








