Logo

আর্জেন্টিনা ও ইংল্যান্ড ম্যাচ দেখার সময় তরুণকে ছুরিকাঘাত

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৬ জুলাই, ২০২৬, ০৩:৩৮
আর্জেন্টিনা ও ইংল্যান্ড ম্যাচ দেখার সময় তরুণকে ছুরিকাঘাত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকায় আর্জেন্টিনা-ইংল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ দেখার সময় জনসমাগমের মধ্যে এক তরুণ ছুরিকাঘাতের শিকার হয়েছেন। বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত তরুণের নাম মো. আসাদুল হক (২১)। তিনি চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া এলাকার শিকদার বাড়ির ইয়াছিন আলীর ছেলে। বর্তমানে নগরের হামজারবাগ এলাকার একটি বাসায় বসবাস করছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলা চলাকালে জনসমাগমের মধ্যে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত আসাদুল হককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে রাত ২টা ২৯ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল পুলিশ ফাঁড়ি।

বিজ্ঞাপন

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD