আন্দোলনের মুখে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক খুলে নিলেন শিক্ষার্থীরা

বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে গেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নগরীর ষোলশহর এলাকায় শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তারা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে যান এবং এ সময় বিভিন্ন স্লোগান দেন।
এর আগে সকাল ১১টা থেকে এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। পরে তারা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপিও জমা দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে প্রায় এক ঘণ্টা আলোচনা হয়েছে। তাদের দাবি থেকে সরে আসার জন্য বোঝানোর চেষ্টা করা হলেও তারা এক দফা দাবিতে অনড় ছিলেন। পরে কর্মসূচি শেষ করে চলে যাওয়ার সময় বোর্ডের মূল ফটক খুলে নিয়ে যান তারা।
তিনি আরও জানান, আন্দোলনকারী শিক্ষার্থীরা আগামী বুধবার বেলা ১১টা পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন।








