২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এবারের আসরে নতুন কাঠামোতে মূল পর্বে অংশ নেবে মোট ১২টি দল। তবে শুরুতেই সরাসরি জায়গা নিশ্চিত করবে ১০টি দল। এর মধ্যে আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হিসেবে সরাসরি মূল পর্বে খেলবে। ফলে টেস্ট খেলুড়ে কয়েকটি দলকে জায়গা করে নিতে হবে বাছাইপর্বের কঠিন পথ পেরিয়ে। তবে বাছাইপর্বে নামতে হলেও সব দলের জন্য পথ একই হবে না, কারণ নতুনভাবে যুক্ত করা হয়েছে ‘সুপার সিরিজ’ পর্ব।
বিজ্ঞাপন
বিশ্বকাপের কাঠামোতে পরিবর্তন এনে টুর্নামেন্টের শুরুতে ৩ দলের সুপার সিরিজ আয়োজন করবে আইসিসি। বিশ্বকাপের আগে হওয়া বাছাইপর্বে যারা চ্যাম্পিয়ন হবে, তারা ১১তম দল হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। আর বাছাইপর্বের ২য়, ৩য় ও ৪র্থ দল লড়বে সুপার সিরিজে। সেখান থেকে সেরা দলকে নিয়ে ১২ দলের হবে বিশ্বকাপ।
ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ২০২৭ সালের শুরুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বাছাইপর্ব। আগের আসরের মতো এবারও বাছাইপর্বে অংশ নেবে ১০টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনটি দল উঠে যাবে সুপার সিক্স পর্বে। এরপর সেখানকার পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হবে কোন দল সরাসরি বিশ্বকাপে উঠবে এবং কোন তিনটি দল সুপার সিরিজে খেলবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শুরুতে ২০২৭ বিশ্বকাপে ১৪টি দল নিয়ে আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইসিসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল পর্বে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল এবং পরবর্তী সেরা একটি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ‘সুপার সেভেন’ পর্ব। এই পর্বে মোট সাতটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপর সুপার সেভেন থেকে শীর্ষ চারটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে।
বিজ্ঞাপন
এদিকে র্যাংকিং অনুযায়ী কারা বিশ্বকাপে সরাসরি যাচ্ছে তা জানা যাবে আগামী সেপ্টেম্বরের শেষদিকে। যেহেতু দক্ষিণ আফ্রিকা শীর্ষ দশে রয়েছে, তাই র্যাংকিংয়ের শীর্ষ ৯-এ থাকা দলগুলো সরাসরি বিশ্বকাপে যাওয়ার কথা রয়েছে।
সেক্ষেত্রে মূল লড়াইটা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের। এ মুহূর্তে র্যাংকিংয়ে ৯ নম্বরে আছে বাংলাদেশ, ৮৩ রেটিং নিয়ে। ৭৫ রেটিং নিয়ে ১০ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ।








