Logo

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

profile picture
ক্রীড়া ডেস্ক
১৮ জুলাই, ২০২৬, ২০:১৪
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় পেলেও স্বস্তিতে নেই বাংলাদেশ দল। ম্যাচ চলাকালেই ইনজুরিতে পড়েন পেসার নাহিদ রানা। ফলে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে তাকে পাচ্ছে না টাইগাররা।

বিজ্ঞাপন

দ্বিতীয় ম্যাচে নাহিদ রানা নিজের নির্ধারিত চার ওভার বোলিং শেষ করতে পারেননি। তিনি মাত্র ২.৩ ওভার বল করেন। তখন থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে সংশয় দেখা দেয়।

ম্যাচ শেষে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, নাহিদ চোটে আক্রান্ত হয়েছেন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেই কারণেই ম্যাচে তার বোলিং কোটা পূরণ করতে দেওয়া হয়নি। শনিবার নিশ্চিত হওয়া গেছে, ইনজুরির কারণে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না এই ডানহাতি পেসার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, নাহিদ ম্যাচ চলাকালে বাম পাশের পেশিতে টান অনুভব করেছিলেন। এরপর সতর্কতার অংশ হিসেবে তাকে আর বোলিং করানো হয়নি। তার অবস্থা পর্যবেক্ষণের পর প্রয়োজন হলে স্ক্যান করানো হবে এবং কবে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২.৩ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে ব্রায়ান বেনেটের উইকেট শিকার করেন নাহিদ। আর সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করে ২৬ রান খরচায় চারটি উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD