আর্জেন্টিনার একাদশে আসছে পরিবর্তন, স্কালোনির নতুন পরিকল্পনা

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ফাইনালের প্রস্তুতি শেষ করছে আর্জেন্টিনা। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে মহারণের আগে সম্ভাব্য শুরুর একাদশে কয়েকটি পরিবর্তনের আভাস মিলেছে। বিশেষ করে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স করা নিকোলাস গঞ্জালেস ও গঞ্জালো মন্টিয়েলকে নিয়ে ভাবছেন কোচ লিওনেল স্কালোনি।
বিজ্ঞাপন
আর্জেন্টিনার একটি ক্রীড়া সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ইতিবাচক প্রভাব রাখা গঞ্জালেস ও মন্টিয়েল কোচের আস্থা অর্জন করেছেন। ফলে ফাইনালে এই দুজনকে শুরুর একাদশে দেখা যেতে পারে।
তবে স্কালোনি এখনও চূড়ান্ত একাদশ নির্ধারণ করেননি। রাইট-ব্যাক মন্টিয়েল এবং উইঙ্গার নিকোলাস গঞ্জালেস সেমিফাইনালে বদলি হিসেবে নেমে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ফাইনালে শুরুর একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্পেনের ডানপ্রান্তের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার লামিন ইয়ামাল ও পেদ্রো পোরোকে সামাল দেওয়াই আর্জেন্টিনার অন্যতম বড় কৌশলগত চ্যালেঞ্জ। এ কারণে বাঁ প্রান্তে নিকোলাস তাগলিয়াফিকোকে রক্ষণে সহায়তা করতে নিকোলাস গঞ্জালেসকে খেলানোর চিন্তা করছেন স্কালোনি। এমনটি হলে একাদশ থেকে জায়গা হারাতে পারেন হুলিয়ানো সিমিওনে।
অন্যদিকে, লিয়ান্দ্রো পারেদেস পুরোপুরি ফিট থাকলে তার একাদশে থাকার সম্ভাবনা প্রবল। মাঝমাঠে এঞ্জো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গাও প্রায় নিশ্চিত। পুরো টুর্নামেন্টে বদলি হিসেবে নেমে গঞ্জালেস ধারাবাহিকভাবে ভালো খেললেও ফাইনালে স্কালোনি নতুন কৌশল নেবেন, নাকি আগের একাদশেই আস্থা রাখবেন—তা জানা যাবে ম্যাচের দিন।
আর্জেন্টিনার রক্ষণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। চলতি বিশ্বকাপে নাহুয়েল মলিনা প্রত্যাশিত ছন্দে নেই। সেমিফাইনালে ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডনের আক্রমণ সামলাতে ব্যর্থ হওয়ায় দলকে গোল হজম করতে হয়েছিল। তাই ফাইনালে তার বদলে শুরু থেকেই মন্টিয়েলকে খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিজ্ঞাপন
চলতি আসরের বেশিরভাগ ম্যাচেই দ্বিতীয়ার্ধে মলিনার পরিবর্তে মন্টিয়েলকে মাঠে নামিয়েছেন স্কালোনি। তবে ফাইনাল গড়াতে পারে টাইব্রেকারে—এমন সম্ভাবনা মাথায় রেখেও মন্টিয়েলকে শুরু থেকেই খেলানোর চিন্তা রয়েছে। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শিরোপা নিশ্চিত করা শেষ পেনাল্টিটিও নিয়েছিলেন এই ডিফেন্ডার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া সেমিফাইনালে একাদশের বাইরে থাকা রদ্রিগো ডি পল আবারও প্রথম একাদশে ফিরতে পারেন। বাকি পজিশনগুলোতে বড় পরিবর্তনের সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে।
সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্টিয়েল/নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; হুলিয়ানো সিমিওনে/নিকোলাস গঞ্জালেস, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।








