ইয়ামালের চোট কতটা গুরুতর, জানা গেল সর্বশেষ অবস্থা

দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়ায় স্পেনজুড়ে এখন আনন্দের আমেজ। তবে দলের অন্যতম সেরা তারকা লামিনে ইয়ামালের শারীরিক অবস্থা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গেছে। ইতালির খ্যাতিমান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ফাইনালের আগে ইয়ামালের চোট গুরুতর নয় এবং তিনি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ফ্যাব্রিজিও রোমানো লিখেছেন, ‘লামিনে ইয়ামাল শুরুর একাদশেই থাকবেন। তিনি শতভাগ ফিট এবং আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত।’ তার দেওয়া তথ্য অনুযায়ী, উরুতে সামান্য অস্বস্তি অনুভব করায় ইয়ামালকে নিয়মিত অনুশীলনে দেখা যায়নি। তবে বিষয়টি গুরুতর নয় এবং তাকে প্রথম একাদশেই দেখা যাবে।
বিশ্বকাপের ফাইনালে আগামী ২০ জুলাই নিউইয়র্কে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে স্পেন। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র তিন দিন আগে দলের নিয়মিত অনুশীলনে দেখা যায়নি ১৯ বছর বয়সী এই তারকা উইঙ্গারকে। শুধু তাই নয়, ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজও দেখা গেছে। যা স্পেন শিবিরে নতুন করে শঙ্কা তৈরি করেছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চলতি বিশ্বকাপে স্পেনের আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র ইয়ামাল। গতি, ড্রিবলিং এবং সুযোগ তৈরি করার অসাধারণ দক্ষতায় প্রতিপক্ষ রক্ষণকে বারবার পরীক্ষায় ফেলেছেন তিনি। ফলে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তার অনুপস্থিতি বা শতভাগ ফিট না থাকা স্পেনের জন্য বড় ধাক্কা হতে পারতো। আপাতত সেই উদ্বেগ কেটে গেল বলা যায়।








