Logo

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে যোগ হবে

profile picture
ক্রীড়া ডেস্ক
১৭ জুলাই, ২০২৬, ১৬:১০
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে যোগ হবে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের পর্দা নামতে বাকি আর মাত্র দুটি ম্যাচ। রোববারের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তার আগের দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়বে ফ্রান্স ও ইংল্যান্ড। যদিও এই ম্যাচকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না ইংল্যান্ড কোচ থমাস টুখেল। আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হারের পর তিনি বলেছিলেন, ‘আমাদের কোনো খেলোয়াড়ই এই ম্যাচ খেলতে চায় না, ফ্রান্সের খেলোয়াড়রাও চায় না। সবাই ফাইনাল খেলতে চেয়েছিল।’

বিজ্ঞাপন

তবে মর্যাদার দিক থেকে ম্যাচটির গুরুত্ব কম হলেও ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে এর গুরুত্ব অনেক। কারণ, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে করা গোলও বিশ্বকাপের গোল্ডেন বুট প্রতিযোগিতার হিসাবেই যুক্ত হবে।

বর্তমানে গোল্ডেন বুটের দৌড়ে যৌথভাবে শীর্ষে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে। দুজনেরই গোল আটটি, তবে চারটি অ্যাসিস্ট থাকায় টাইব্রেকারে এগিয়ে আছেন মেসি। ফলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এমবাপের সামনে মেসিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

এদিকে নরওয়ের আর্লিং হালান্ড সাত গোল নিয়ে তৃতীয় স্থানে থাকলেও তার দল বিদায় নেওয়ায় আর এগোনোর সুযোগ নেই। ইংল্যান্ডের জুড বেলিংহাম ও হ্যারি কেইনের ঝুলিতে রয়েছে ছয়টি করে গোল। ফ্রান্সের উসমান দেম্বেলে এবং স্পেনের মিকেল ওয়ারসাবালের গোল পাঁচটি করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফ্রান্স ও ইংল্যান্ড এই ম্যাচে কতটা শক্তিশালী একাদশ নামায়, সেটিও গোল্ডেন বুটের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইতিহাস বলছে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনেক সময় গোল্ডেন বুটের ভাগ্যও নির্ধারণ করেছে। ২০১৮ সালে বেলজিয়ামের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচে কোচ গ্যারেথ সাউথগেট সেমিফাইনালের একাদশে পাঁচটি পরিবর্তন আনেন। সেবার গোল্ডেন বুটজয়ী হ্যারি কেইন মাঠে নামলেও গোল পাননি।

বিজ্ঞাপন

বিশ্বকাপের ইতিহাসে সাতজন গোল্ডেন বুটজয়ী তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও গোল করেছেন। তাদের মধ্যে জার্মানির থমাস মুলার (২০১০), ক্রোয়েশিয়ার ডেভর সুকার (১৯৯৮), ইতালির সালভাতোরে শিলাচি (১৯৯০) এবং ব্রাজিলের লিওনিদাস (১৯৩৮) ওই ম্যাচে গোল করেই শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিশ্চিত করেছিলেন।

এ ছাড়া পোল্যান্ডের গ্রেগর লাতো (১৯৭৪), পর্তুগালের ইউসেবিও (১৯৬৬) এবং ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করেছিলেন। যদিও ওই ম্যাচে গোল না করলেও তাদের গোল্ডেন বুট জেতা নিশ্চিত ছিল।

বর্তমান গোল্ডেন বুটের লড়াই

বিজ্ঞাপন

লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ৮ গোল, ৪ অ্যাসিস্ট

কিলিয়ান এমবাপে (ফ্রান্স) — ৮ গোল, ৩ অ্যাসিস্ট

আর্লিং হালান্ড (নরওয়ে) — ৭ গোল

বিজ্ঞাপন

জুড বেলিংহাম (ইংল্যান্ড) — ৬ গোল, ১ অ্যাসিস্ট

হ্যারি কেইন (ইংল্যান্ড) — ৬ গোল, ১ অ্যাসিস্ট

উসমান দেম্বেলে (ফ্রান্স) — ৫ গোল, ২ অ্যাসিস্ট

বিজ্ঞাপন

মিকেল ওয়ারসাবাল (স্পেন) — ৫ গোল, ১ অ্যাসিস্ট

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD