Logo

শিরোপা জয়ের লড়াইয়ে স্পেন-আর্জেন্টিনা, পরিসংখ্যানে কে এগিয়ে?

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ জুলাই, ২০২৬, ১৩:৪৭
শিরোপা জয়ের লড়াইয়ে স্পেন-আর্জেন্টিনা, পরিসংখ্যানে কে এগিয়ে?
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের নজর এখন বিশ্বকাপের মহারণে। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। শিরোপা জয়ের লড়াইয়ের পাশাপাশি দুই দলের দীর্ঘদিনের সমতায় থাকা মুখোমুখি পরিসংখ্যানেও পরিবর্তন আনবে এই ম্যাচ।

বিজ্ঞাপন

এ পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা ও প্রীতি ম্যাচ মিলিয়ে স্পেন ও আর্জেন্টিনা ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে দুই দলই ৬টি করে ম্যাচে জয় পেয়েছে, আর ২টি ম্যাচ ড্র হয়েছে। ফলে ফাইনালের ফলাফলই নির্ধারণ করবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে থাকবে।

বিশ্বকাপের ইতিহাসে অবশ্য দুই দলের দেখা হয়েছে মাত্র একবার। ১৯৬৬ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে সেই ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে আর্জেন্টিনার হয়ে দুটি গোল করেন লুইস আর্তিমে, আর স্পেনের একমাত্র গোলটি করেছিলেন পিরি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সেই জয়ের সুবাদে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠলেও পরে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেয়। অন্যদিকে স্পেন গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। প্রায় ছয় দশক আগে অনুষ্ঠিত সেই ম্যাচের সঙ্গে বর্তমান প্রজন্মের কোনো খেলোয়াড়েরই সরাসরি সম্পৃক্ততা নেই।

বিজ্ঞাপন

এবারের ফাইনালকে ঘিরে আরও একটি বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালকে ঘিরে। এই প্রথমবারের মতো মাঠে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হতে যাচ্ছেন দুই প্রজন্মের দুই তারকা। টুর্নামেন্টে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে থাকা মেসি সাত ম্যাচে করেছেন আট গোল। অন্যদিকে মাত্র ১৯ বছর বয়সী ইয়ামাল নিজের প্রথম বিশ্বকাপেই শিরোপা জয়ের হাতছানি পাচ্ছেন।

স্পেন এবারের বিশ্বকাপে শক্তিশালী রক্ষণভাগের ওপর ভর করেই ফাইনালে উঠেছে। সাত ম্যাচে তারা মাত্র একটি গোল হজম করেছে, যা তাদের ডিফেন্সের দৃঢ়তারই প্রমাণ। আক্রমণভাগেও দলটি ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স দেখিয়েছে। স্পেনের হয়ে সর্বোচ্চ পাঁচ গোল করেছেন মিকেল ওয়ারিয়াসাবাল, আর ইয়ামালও গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলকে এগিয়ে নিয়েছেন।

অন্যদিকে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে। সেমিফাইনালে তারা ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। শিরোপা জিততে পারলে ২০২২ সালের পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে লা আলবিসেলেস্তে। পাশাপাশি ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তিও গড়বে তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্পেনও আত্মবিশ্বাসে উজ্জীবিত। সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে তারা। পুরো ম্যাচে বলের দখল ও কৌশলগত ফুটবলে আধিপত্য দেখিয়ে প্রতিপক্ষকে খুব বেশি সুযোগই দেয়নি স্প্যানিশরা।

দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০১৮ সালের মার্চে একটি প্রীতি ম্যাচে। সেই ম্যাচে স্পেন ৬-১ গোলের বিশাল ব্যবধানে আর্জেন্টিনাকে পরাজিত করেছিল। তবে এরপর দুই দলের চেহারাই বদলে গেছে। আর্জেন্টিনা জিতেছে একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা। অন্যদিকে স্পেনও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে নিজেদের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়েছে।

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম নকআউট পর্বে, তাও আবার সরাসরি ফাইনালে, মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই বর্তমান চ্যাম্পিয়নের এই লড়াইয়ে নির্ধারিত হবে বিশ্বের নতুন সেরা দল।

বিজ্ঞাপন

শিরোপা, ইতিহাস, মুখোমুখি পরিসংখ্যান এবং মেসি-ইয়ামালের বহুল আলোচিত দ্বৈরথ—সব মিলিয়ে ২০ জুলাইয়ের ফাইনালটি বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণীয় ও স্মরণীয় ম্যাচ হওয়ার অপেক্ষায় রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD