Logo

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই, ২০২৬, ১৭:১৬
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে
ছবি: সংগৃহীত

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মানবিক উদ্যোগেও প্রশংসা কুড়িয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচের টিকিট বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজাসহ বিভিন্ন সংঘাতকবলিত অঞ্চলের মানুষের চিকিৎসা ও মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)-কে দিয়েছে তারা।

বিজ্ঞাপন

ওসলোয় অনুষ্ঠিত ওই ম্যাচে ইসরায়েলকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল নরওয়ে। ম্যাচ থেকে অর্জিত আয় ফিলিস্তিনিদের সহায়তায় ব্যবহারের সিদ্ধান্ত নেয় দেশটির ফুটবল ফেডারেশন।

এনএফএফ সভাপতি লিসা ক্লাভেনেস বলেন, চলমান বৈশ্বিক মানবিক সংকটের প্রেক্ষাপটে যুদ্ধের শিকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষায়, ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ সংঘাতপ্রবণ এলাকায় জরুরি চিকিৎসাসেবা ও মানবিক সহায়তায় ব্যয় হবে।

টিকিট বিক্রির অর্থের পাশাপাশি নরওয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানও এই তহবিলে ৩০ লাখ নরওয়েজিয়ান ক্রোনার (প্রায় ৩ লাখ ৫ হাজার মার্কিন ডলার) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে ক্লাভেনেস বলেন, গাজায় প্রতিদিন জীবন রক্ষায় কাজ করা একটি সংস্থার হাতে অর্থ তুলে দেওয়া জরুরি ছিল। তার মতে, যুদ্ধবিধ্বস্ত এলাকায় প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে এমএসএফ সরাসরি কাজ করছে এবং গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রতি নীরব থাকা সম্ভব নয়।

আন্তর্জাতিক মানবিক সহায়তায় নরওয়ের ভূমিকা দীর্ঘদিনের। বিভিন্ন সংকটপূর্ণ অঞ্চলে সহায়তার পাশাপাশি ব্রাজিলের বন ও পরিবেশ সংরক্ষণে গঠিত অ্যামাজন ফান্ড-এর অন্যতম প্রধান অর্থদাতা দেশও নরওয়ে।

এদিকে মাঠের খেলাতেও এবারের বিশ্বকাপে নজর কেড়েছে আর্লিং হলান্ডের দল। শেষ ষোলোতে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD