বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসায় পঞ্চমুখ হার্শা ভোগলে

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ। টাইগার পেসারদের দাপুটে বোলিংয়ে স্বাগতিকদের প্রথম ইনিংস থেমেছে ১৯৮ রানে। দলের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন হাসান মাহমুদ। ক্যারিয়ারসেরা বোলিং করে ৫৫ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বাংলাদেশের পেস আক্রমণের এমন দারুণ পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ভারতের পরিচিত ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে। বিশেষ করে দলের পেস বোলিংয়ের গভীরতার প্রশংসা করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হার্শা ভোগলে হাসান মাহমুদের পারফরম্যান্সের কথা উল্লেখ করে বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসা করেন। তিনি বলেন, ভারতে হাসান মাহমুদের খেলা দেখার অভিজ্ঞতা থেকেই তার প্রতি মুগ্ধতা তৈরি হয়েছিল। নাহিদ রানার অনুপস্থিতিতেও বাংলাদেশ যে পেস বোলিংয়ে যথেষ্ট গভীরতা দেখিয়েছে, সেটিও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ডারউইন টেস্টে নাহিদ রানা ও শরীফুল ইসলামের অনুপস্থিতিতে হাসান মাহমুদের সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে চাপ তৈরি করেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। তিন পেসারের সম্মিলিত বোলিংয়ে অস্ট্রেলিয়ার ১০টি উইকেটই তুলে নেয় বাংলাদেশ।
টেস্ট ক্রিকেটে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের পেসাররা প্রতিপক্ষের ইনিংসের সবকটি উইকেট শিকার করলেন। এর আগে ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টেও বাংলাদেশের পেসাররা প্রতিপক্ষের সব উইকেট নিয়েছিলেন।
ডারউইনে বাংলাদেশের তরুণ পেসারদের এমন পারফরম্যান্স শুধু দলকে শক্ত অবস্থানে রাখেনি, আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্লেষকদেরও নজর কেড়েছে।








