‘তুমি কিন্তু বাংলাদেশে নেই’ মেজাজ হারিয়ে মিরাজকে বললেন স্টার্ক

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পেসারদের সামলে ব্যাট হাতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন টাইগার ব্যাটাররা। তবে এরই মধ্যে মেহেদী হাসান মিরাজকে ঘিরে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারে। স্টার্কের করা পঞ্চম বলটি পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে রান নিতে ছুটে যান মিরাজ। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, ব্যাটারদেরও রান নেওয়ার সময় পিচের মাঝের নির্ধারিত সুরক্ষিত অংশ এড়িয়ে চলতে হয়।
দৌড় শুরু করার সময় স্টার্কের দিকে তাকিয়েছিলেন মিরাজ। পরে বলের দিকে চোখ চলে যায় তার। আবার সামনে তাকানোর পর তিনি দেখতে পান, স্টার্ক প্রায় তার সামনে। অন্যদিকে সরে যাওয়ার পরিবর্তে মিরাজ পিচের মাঝ দিয়েই দৌড় দেন। বিষয়টি আম্পায়ার কুমারা ধর্মসেনার নজরে পড়ে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রান সম্পন্ন হওয়ার আগেই আম্পায়ার মিরাজের কাছে গিয়ে পিচের সুরক্ষিত অংশ দিয়ে দৌড়ানোর জন্য তাকে সতর্ক করেন। মিরাজ তখন ব্যাখ্যা দেন, বলের দিকে তাকিয়ে থাকায় সামনে কী রয়েছে, তা তিনি বুঝতে পারেননি।
এরপরই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। মিরাজের দিকে ইঙ্গিত করে স্টার্ক জানান, ওই জায়গাটি তার ফলো-থ্রুর অংশ এবং মিরাজকে উইকেটের পাশ দিয়ে সরে যেতে হবে। জবাবে মিরাজ বলেন, বল দেখার কারণে সামনে কী ছিল তা তার চোখে পড়েনি।
নিজের জায়গায় ফেরার সময় স্টার্ককে মিরাজের উদ্দেশে বলতে শোনা যায়, ‘তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ?’
বিজ্ঞাপন
তবে ঘটনাটিকে ইচ্ছাকৃত বলে মনে করেননি সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। ধারাভাষ্যের সময় তিনি মিরাজের পক্ষ নিয়ে বলেন, বলের দিকে তাকিয়ে থাকার পর সামনে স্টার্ককে দেখে মিরাজের কাছে পিচের মাঝ দিয়ে যাওয়াটাই সহজ মনে হয়েছিল। তার মতে, বিষয়টি ইচ্ছাকৃত ছিল না।








