বাংলাদেশ সব দিক থেকে ভালো খেলেছে : প্যাট কামিন্স

অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে টেস্টে অবিশ্বাস্য হার দেখল। পুরো ম্যাচজুড়েই যেন নিজেদের সেরা ছন্দে ফিরতে পারেনি স্বাগতিকরা। একমাত্র ক্যামেরন গ্রিনই কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন। চার দিনে অনুষ্ঠিত ম্যাচের ১১টি সেশনজুড়েই বাংলাদেশের ব্যাটার ও বোলাররা আধিপত্য দেখিয়েছেন। শেষ পর্যন্ত ৯ উইকেটের হারের পর প্রতিপক্ষ বাংলাদেশের প্রশংসা করে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স অকপটে স্বীকার করেছেন, সব বিভাগেই বাংলাদেশ তাদের চেয়ে ভালো খেলেছে।
বিজ্ঞাপন
এই পরাজয়ের পেছনে প্রথম দিনের ব্যাটিং ব্যর্থতাকেই সবচেয়ে বড় কারণ হিসেবে দেখছেন কামিন্স। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক জানান, থায় তাদের হাত থেকে ম্যাচ ফসকে গেছে। কামিন্স বলেন, ‘সম্ভবত প্রথম দিনেই। আমার মনে হয়েছিল, আমাদের প্রস্তুতি একদম ঠিকঠাক ছিল, কোনো অজুহাত নেই। তারা ভালো খেলেছে। আমাদের আরও বেশি সময় ব্যাট করার উপায় খুঁজে বের করতে হতো, এরপর বল হাতেও আমরা যথেষ্ট চাপ তৈরি করতে পারিনি।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
দলের ব্যাটিং নিয়ে পর্যালোচনায় কামিন্স আরও বলেন, ‘এ ধরনের প্রতিটি ম্যাচেই আপনি ম্যাচআপের দিকে তাকান। আমরা মাত্রই ম্যাচ শেষ করেছি, তাই এ নিয়ে আমরা ভাবব।’ নিজেদের দ্রুত ঘুরে দাঁড়ানোর সামর্থ্যের ওপর আস্থা রেখে তিনি বলেন, ‘আমরা ঘুরে দাঁড়াতে পারি বেশ ভালোভাবেই।’
বিজ্ঞাপন
বাংলাদেশের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই তাদের চেয়ে এগিয়ে ছিল বলে স্বীকার করেছেন স্বাগতিক দলের অধিনায়ক, ‘বাংলাদেশ সব দিক থেকেই আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ ছিল।’
পরে ক্যামেরন গ্রিনের সেঞ্চুরির ইনিংসের প্রশংসা করেন কামিন্স। তিনি বলেন, ‘গ্রিনের ব্যাটিংয়ের ধরন ও গতি দেখিয়েছে, সে কতটা ভালো খেলোয়াড়। তার সঙ্গে আমাদের আরও দু-একজন ব্যাটারকে উইকেটে টিকে থাকতে হতো।’








