Logo

মেসিকে ঘিরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হওয়ার ভবিষ্যদ্বাণী

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ অক্টোবর, ২০২৬, ১৮:৪৩
মেসিকে ঘিরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হওয়ার ভবিষ্যদ্বাণী
ছবি: সংগৃহীত

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা লিওনেল মেসিকে ঘিরে এবার রাজনীতিতে প্রবেশের গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভবিষ্যদ্বাণীতে দাবি করা হয়েছে, আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্টের দায়িত্বে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী এই তারকাকে।

বিজ্ঞাপন

কানাডীয় শিক্ষাবিদ ও ভবিষ্যদ্বক্তা হিসেবে পরিচিত ‘প্রফেসর জিয়াং’ মার্কিন রাজনৈতিক ভাষ্যকার নিকোলাস কেন ডি বালিনথাজির, যিনি ‘স্নিকো’ নামেও পরিচিত, এক সাক্ষাৎকারে এমন দাবি করেন।

প্রফেসর জিয়াংয়ের ভাষ্য, অদূর ভবিষ্যতে পেশাদার রাজনীতিতে সক্রিয় হতে পারেন মেসি। এরপর ধীরে ধীরে আর্জেন্টিনার রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করে একপর্যায়ে দেশটির প্রেসিডেন্টের দায়িত্বেও আসীন হতে পারেন তিনি।

জিয়াং দাবি করেন, ‘গেম থিওরি’ ও বিভিন্ন বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করে তিনি বিশ্ব রাজনীতি ও ভূ-রাজনীতির সম্ভাব্য গতিপথ বিশ্লেষণ করেন। এর আগে তার করা কয়েকটি রাজনৈতিক পূর্বাভাস সত্যি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তবে প্রফেসর জিয়াংয়ের পেশাগত পরিচয় এবং তার ভবিষ্যদ্বাণীগুলোর বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে স্বাধীন ও নিরপেক্ষভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি। ফলে মেসির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তার বক্তব্যকে নিশ্চিত তথ্য নয়, বরং একটি পূর্বাভাস হিসেবেই দেখা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শুধু প্রেসিডেন্ট হওয়ার দাবি নয়, মেসি ক্ষমতায় গেলে দীর্ঘ সময়, প্রায় দুই দশক পর্যন্ত দেশ শাসন করতে পারেন বলেও দাবি করেছেন জিয়াং। তার মতে, ওই সময়ে আর্জেন্টিনার স্বার্থে বিতর্কিত বা ক্ষতিকর কিছু সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

জিয়াং আরও দাবি করেছেন, মেসি প্রেসিডেন্ট হলেও আর্জেন্টিনার রাজনীতিতে বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের প্রভাব পুরোপুরি শেষ হবে না। বরং মেসির সম্ভাব্য শাসনামলেও পর্দার আড়াল থেকে মিলেই প্রভাব বিস্তার করতে পারেন বলে মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন

তবে এখন পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা কিংবা সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে মেসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ফলে মেসির রাজনৈতিক অভিষেক বা ভবিষ্যতে প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী হিসেবেই রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD