Logo

দুই পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

profile picture
ক্রীড়া ডেস্ক
৯ অক্টোবর, ২০২৬, ১২:০৭
দুই পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নিরপেক্ষ ভেন্যুতে প্রথমবারের মতো আফগানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা।

বিজ্ঞাপন

একাদশে দুই পেসার ও তিন স্পিনার রেখেছে বাংলাদেশ। পেস আক্রমণে আছেন হাসান মাহমুদ ও এবাদত হোসেন। স্পিন বিভাগ সামলাবেন অভিজ্ঞ তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও দলে ফেরা নাঈম হাসান।

ব্যাট হাতে ধারাবাহিকতার অভাব থাকলেও ওপেনার সাদমান ইসলাম একাদশে জায়গা ধরে রেখেছেন। বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে, আফগানিস্তানের হয়ে প্রথমবারের মতো টেস্ট অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন রহমত শাহ। তাদের একাদশেও তিনজন করে পেসার ও স্পিনার রাখা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।

বিজ্ঞাপন

আফগানিস্তান একাদশ: আবদুল মালিক, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), জিয়া-উর-রেহমান, শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমাত আলম।

দুই দল এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে দুবার। এর মধ্যে বাংলাদেশ ও আফগানিস্তান একটি করে ম্যাচ জিতেছে। ফলে মুখোমুখি লড়াইয়ে দুই দলের অবস্থান সমান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD