Logo

হাড্ডাহাড্ডি লড়াই, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ-পাকিস্তান

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, ২১:৪৭
হাড্ডাহাড্ডি লড়াই, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ-পাকিস্তান
ছবি: সংগৃহীত

এবারের সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। তবে প্রথমার্ধে দুই দলই একাধিক গোলের সুযোগ তৈরি করলেও কোনো দলই জালের দেখা পায়নি। ফলে বিরতিতে গোলশূন্য সমতায় রয়েছে দুই দল।

বিজ্ঞাপন

জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে সমর্থকদের কণ্ঠে বারবার উচ্চারিত হয়েছে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগান। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতা করেছে। বলের দখল ও আক্রমণে বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকলেও পাকিস্তানও পাল্টা আক্রমণে বিপজ্জনক হয়ে উঠেছে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই সামিতের ভুলে সুযোগ পায় পাকিস্তান। ফরোয়ার্ড আল উজাইরের নেওয়া শট দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। পাঁচ মিনিট পর কাজেম শাহর শটও রুখে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট।

আরও পড়ুন

বিজ্ঞাপন

২৩ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ তৈরি করে বাংলাদেশ। আগের ম্যাচে দুর্দান্ত গোল করা ফারহান আলী ওয়াহিদের নেওয়া কর্নার থেকে শামিতের মাধ্যমে বল পান রাকিব হোসেন। তবে রাকিবের জোরালো শট গোলপোস্টে লেগে ফিরে আসে।

বিজ্ঞাপন

এর দুই মিনিট পর বাংলাদেশের ডিফেন্ডার রহমত মিয়ার ভুলে আবারও সুযোগ পায় পাকিস্তান। আল উজাইরের শট অবশ্য আটকে দেন শ্রাবণ।

৩২ মিনিটে গোলের খুব কাছে পৌঁছে যায় পাকিস্তান। তারিক কাজী প্রতিপক্ষের খেলোয়াড়কে ঠিকভাবে মার্কিং করতে না পারায় সুযোগ তৈরি হয় আব্দুল সামাদ শেহজাদের সামনে। তার নেওয়া শটও গোলপোস্টে লেগে ফিরে আসে।

ম্যাচের ৪১ মিনিটে সুকির বাম পায়ের শট লক্ষ্যের ওপর দিয়ে চলে যায়। এরপর আর কোনো দল গোল করতে না পারায় গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। এখন দ্বিতীয়ার্ধের লড়াইয়ে জয়ের লক্ষ্যে মাঠে নামবে দুই দল।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD