‘পাকিস্তানকে বড় ব্যবধানে হারাব, ফাইনালে স্টেডিয়ামে থাকবেন প্রধানমন্ত্রী’

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠার আশাবাদ জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল শুরু হওয়ার কথা। ম্যাচ শুরুর প্রায় পৌনে এক ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছান ক্রীড়া প্রতিমন্ত্রী। পরে ভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় হামজা, ফারহান ও সামিতদের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আমিনুল হক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, 'বাংলাদেশের মানুষ, সকল দর্শক এই ম্যাচের দিকে তাকিয়ে আছে। আমাদের প্রধান লক্ষ্য সেমিফাইনাল ম্যাচটি পার করা। গত ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলেছে, সেটা ধরে রাখলে পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ।'
ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, 'আমাদের খেলোয়াড়রা, হামজা-ফারহান-সামিতরা খুব ভালো খেলছে। আমরা ফাইনালে যাব এবং সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।'
এদিকে সেমিফাইনাল ঘিরে জাতীয় স্টেডিয়ামে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বাংলাদেশ দলের জয়ে আশাবাদী সমর্থকেরা ফাইনালে ওঠার অপেক্ষায় রয়েছেন।
বিজ্ঞাপন








