Logo

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কার করে দ্রুত সেবা চালু করা হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৫৯
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কার করে দ্রুত সেবা চালু করা হবে
ছবি: সংগৃহীত

প্রয়োজনীয় সংস্কার শেষে সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকেই রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে স্বাস্থ্যসেবা চালুর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বিজ্ঞাপন

রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

আমিনুল হক বলেন, প্রায় ৫০ বছর ধরে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের সেবা দিয়ে আসা প্রতিষ্ঠানটির কার্যক্রম কোনোভাবেই বন্ধ থাকতে দেওয়া হবে না। সোমবার থেকেই সংস্কারকাজ শুরু করে স্বাস্থ্যসেবা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বাস্থ্যকেন্দ্রটির ক্ষয়ক্ষতি দেখে মর্মাহত হওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান ভেঙে ফেলার ঘটনা কাম্য নয়। ঘটনার বিষয়ে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং তদন্ত চলছে বলে জানান তিনি।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশের দায়িত্বে অবহেলা ছিল কি না, তা নিয়েও তদন্ত চলছে।

বিজ্ঞাপন

ঘটনার পেছনে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে স্বাস্থ্যকেন্দ্রটি ভাঙা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান আমিনুল হক। তিনি বলেন, কারও বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দলীয় নেতাকর্মী বা কোনো সংসদ সদস্যের নাম ঘটনায় আসার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারও সম্পৃক্ততা প্রমাণিত হলে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আমিনুল হক আরও বলেন, কারও কোনো আইনি দাবি থাকলে আদালত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তা উত্থাপন করতে হবে। স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘদিন ধরে শিশুদের টিকাদান, মাতৃস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল। এসব সেবা দ্রুত স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

এর আগে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং লুট হওয়া মালামাল উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD