জামালকে বাইরে রেখে আট প্রবাসী নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। রক্ষণভাগে চোটের কারণে ছিটকে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় খেলবেন অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়া। অন্যদিকে ফরোয়ার্ড পজিশনে ইব্রাহিমের পরিবর্তে সুযোগ পেয়েছেন জাপানি বংশোদ্ভূত ফুটবলার সুকি ইতোফুসা।
বিজ্ঞাপন
শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ সেমিফাইনাল। এই ম্যাচে জয় পেলে ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ পাবে বাংলাদেশ।
ভুটানের বিপক্ষে আগের ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করেছিলেন ইব্রাহিম। মাঠে নামার মাত্র চার মিনিটের মধ্যেই জালের দেখা পেয়েছিলেন তিনি। সেই পারফরম্যান্সের পর শ্রীলঙ্কার বিপক্ষে শুরুর একাদশেও জায়গা পান এই ফরোয়ার্ড। তবে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে বাইরে রেখেছেন কোচ ডুলি। তাঁর জায়গায় আক্রমণভাগ সামলাবেন সুকি ইতোফুসা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এবারের একাদশে সবচেয়ে আলোচিত বিষয় আট প্রবাসী ফুটবলারের উপস্থিতি। বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের অংশগ্রহণের ধারাটি শুরু হয়েছিল ২০১৩ সালে ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়ার মাধ্যমে। তবে রেকর্ডসংখ্যক আট প্রবাসী খেলোয়াড় নিয়ে মাঠে নামলেও এবারের একাদশে জায়গা হয়নি জামালের।
পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। এর আগে সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল লাল-সবুজের দল।
বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরি, কাজেম শাহ, সামিত সোম, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও সুকি ইতোফুসা।








