Logo

অভিষেকের প্রথম বলেই ডাক মারলেন মাহফিজুল ইসলাম রবিন

profile picture
ক্রীড়া ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬, ১৪:৫৭
অভিষেকের প্রথম বলেই ডাক মারলেন মাহফিজুল ইসলাম রবিন
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের শুরুটা মোটেও সুখকর হলো না বাংলাদেশের তরুণ ব্যাটার মাহফিজুল ইসলাম রবিনের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংসের শুরুতেই ব্যাট হাতে নেমে প্রথম বলেই সাজঘরে ফিরেছেন তিনি। বিশ্বের অন্যতম সেরা পেসার কাগিসো রাবাদার শিকার হয়ে কোনো রান না করেই বিদায় নিতে হয়েছে এই অভিষিক্ত ক্রিকেটারকে।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে জায়গা পাওয়া মাহফিজুলের জন্য ম্যাচটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণের প্রথম সুযোগ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে সেই সুযোগ কাজে লাগানোর আগেই শেষ হয়ে যায় তার ইনিংস। রাবাদার করা বলে অফ স্টাম্পের বাইরে ব্যাট চালান রবিন। বল ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় গালি অঞ্চলে। সেখানে দাঁড়িয়ে থাকা মার্কো ইয়ানসেন সহজেই ক্যাচটি তালুবন্দি করেন। ফলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম বলেই শূন্য রানে আউট হওয়ার হতাশাজনক অভিজ্ঞতা হয় তার।

রবিনের বিদায়ের পর একই ওভারে আরও একটি ধাক্কা খায় বাংলাদেশ। এবার রাবাদার বলে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন মুমিনুল হক। তিনিও কোনো রান না করেই সাজঘরে ফেরেন।

বিজ্ঞাপন

দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। প্রতিবেদন লেখার সময় ৭ ওভারে ২ উইকেট হারিয়ে দলের সংগ্রহ ২১ রান। তানজিদ হাসান তামিম ১১ রান এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১১ রান নিয়ে ব্যাট করছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD