Logo

ব্রাজিলের বিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৬, ১৬:২০
ব্রাজিলের বিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই
ছবি: সংগৃহীত

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয় ২০০২ সালে। এরপর প্রায় ২৪ বছর পেরিয়ে গেলেও অধরা রয়ে গেছে ষষ্ঠ শিরোপা বা ‘হেক্সা’। বারবার স্বপ্নভঙ্গের পর এবার ব্রাজিলের সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, বর্তমান ব্রাজিল দল বিশ্বকাপ জয়ের মতো যথেষ্ট শক্তিশালী নয়।

বিজ্ঞাপন

‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে অতিথি হয়ে রোনালদো বলেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে আমাদের দেশে নিজেদের প্রতিভার ওপর ভর করেই প্রচণ্ড আত্মবিশ্বাস কাজ করত। কিন্তু আজকের ইউরোপীয়রা অনেক বেশি শক্তিশালী, দ্রুতগতির, সুসংগঠিত এবং তারা ভালো খেলে।’

একসময় বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে বিবেচিত হতো ব্রাজিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থান ধরে রাখা কঠিন বলে মনে করেন রোনালদো।

তিনি বলেন, ‘বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট শক্তিশালী নয় ব্রাজিল। আমাদের শক্তিশালী দল নেই, আমরা ঐক্যবদ্ধ নই।’

১৯৯৪ সালে বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য থাকলেও সেবার মাঠে নামার সুযোগ হয়নি রোনালদোর। এরপর ২০০২ সালে রোনালদিনিও ও রিভালদোর সঙ্গে বিশ্বকাপ জয়ের স্বাদ পান তিনি। সেই আসরে আট গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট।

রোনালদোর মতে, ২০০২ সালের ব্রাজিল দলই ছিল সবচেয়ে সেরা। সেই দলের সামর্থ্য তুলে ধরে তিনি বলেন, ‘২০০২ ব্রাজিল জাতীয় দল। আমরা যে কাউকে হারাতে পারতাম। রবার্তো কার্লোস সেরা ফর্মে ছিল। কাফু, লুসিও, এডমিলসন, রকি জুনিয়রও দুর্দান্ত ছিল। গিলবার্তো সিলভা এবং ক্লেবারসন ভালো খেলছিল। রিভালদো, রোনালদিনিও...জুনিনিও।’

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD