Logo

রাজধানীতে হালকা বৃষ্টির আভাস, গরমের দাপট অব্যাহত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৪
রাজধানীতে হালকা বৃষ্টির আভাস, গরমের দাপট অব্যাহত
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘলা। তবে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না, ফলে গরমের অস্বস্তি আগের মতোই বজায় থাকবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের মধ্যে হালকা ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিনের প্রথমার্ধে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকবে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে—আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD