Logo

দেশজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর, ২০২৫, ২২:৩৭
দেশজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

সোমবার (০১ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. শাহীনুল ইসলামের সই করা পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: পঞ্চগড়ে থামছে না শীতের কাঁপুনি, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানানো হয়।

আরও বলা হয়, আগামীকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন: শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র, বেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার

এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD