Logo

সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ ডিসেম্বর, ২০২৫, ২১:১৮
সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে
ছবি: সংগৃহীত

সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। একইসঙ্গে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

আরও পড়ুন: ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহে কাঁপবে দেশ

প্রথম দিনের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল শনিবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। রাতে ও দিনে তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

দ্বিতীয় দিনে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। শেষরাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

আরও পড়ুন: উত্তরে শুরু শীতের ছোবল, তাপমাত্রা নেমে যেতে পারে ১০ ডিগ্রিতে

তৃতীয় দিন আগামী রবিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ করবে৷ এ সময় আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া এবং শেষরাতে কুয়াশার সম্ভাবনা অব্যাহত থাকবে। এই তিন দিনেই সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD