Logo

আগামী ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:২৯
আগামী ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের জন্য আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য আবহাওয়ার তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে দেশের কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা কোথাও কোথাও বজায় থাকতে পারে।

বিজ্ঞাপন

আগামী ১, ২ ও ৩ জানুয়ারি দেশের আবহাওয়া আংশিক মেঘলা ও শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং কিছু এলাকায় দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে ২ ও ৩ জানুয়ারি তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

৫ দিনের শেষের দিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে, ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা ও শীতের প্রভাব বাড়তে পারে।

সারাদেশে যাত্রী, পরিবহন ও কার্যক্রমে কুয়াশার কারণে কিছুটা প্রভাব পড়তে পারে। তাই চলাচলকারীদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD