Logo

শৈত্যপ্রবাহের কবলে যে ৭ জেলা

বিশেষ প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক
২ জানুয়ারি, ২০২৬, ১৪:০৭
শৈত্যপ্রবাহের কবলে যে ৭ জেলা
ছবি: সংগৃহীত

ঢাকাসহ সারাদেশে গত কয়েকদিনের তীব্র শীতের সঙ্গে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের সাত জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু এলাকায় তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

শুক্রবার (২ জানুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে। 

আরও পড়ুন: শৈত্যপ্রবাহের থাবায় চুয়াডাঙ্গা, থমকে গেছে জনজীবন

আগামীকাল শনিবার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ের মধ্যে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। 

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এসময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুন: ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD