Logo

দেশের চার বিভাগে দুইদিন বৃষ্টির আভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:২১
দেশের চার বিভাগে দুইদিন বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

শীত বিদায় নিচ্ছে, বসন্তকালের আবহাওয়ায় পরিবর্তনের সঙ্গে দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত নিয়মিত আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, ২৩ ফেব্রুয়ারি খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যাওয়ার সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

২৪ ফেব্রুয়ারি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। দেশের অন্যান্য অংশে আংশিক মেঘলা আকাশ এবং শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা বেশি। ওইদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, আজ শুক্রবার সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD