Logo

আগামী সপ্তাহে চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রাও

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ মার্চ, ২০২৬, ১১:৪৯
আগামী সপ্তাহে চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রাও
ফাইল ছবি।

দেশজুড়ে কয়েকদিন ধরে গুমোট আবহাওয়ার মধ্যে আগামী সপ্তাহে দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী চারদিন আবহাওয়া প্রধানত শুষ্ক ও তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও সোমবার থেকে দেশের চারটি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

আগামীকাল শুক্রবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী শনিবার (৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী রবিবার (৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিজ্ঞাপন

আগামী সোমবার (৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে দেশের কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে গুমোট আবহাওয়ার মধ্যে কিছু এলাকায় স্বস্তির বৃষ্টি দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD