Logo

ঈদের দিনে সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ, ২০২৬, ১১:০২
ঈদের দিনে সারাদেশের জন্য বড় দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শনিবার (২১ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে উৎসবের দিনেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে সংস্থাটির আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, ঈদের দিন দেশের প্রায় সব অঞ্চলেই কম-বেশি বৃষ্টি হতে পারে। যদিও এসব বৃষ্টিপাত সাধারণত স্বল্পস্থায়ী হবে এবং অধিকাংশ ক্ষেত্রেই এক ঘণ্টার বেশি স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই।

তিনি বলেন, সকালবেলায় ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চলে বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

এ সময় দেশের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসেও একই ধরনের পরিস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উপকূলীয় ও উত্তরাঞ্চলের কিছু এলাকায় ঝড়ো আবহাওয়ার ঝুঁকি বেশি থাকতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD