ঢাকায় হঠাৎ দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি

রাজধানী ঢাকায় হঠাৎ দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার পর থেকেই আকাশে কালো মেঘ জমে একাধিক স্থানে বজ্রপাত, বিদ্যুৎ চমক ও মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টি শুরু হয়।
বিজ্ঞাপন
আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টি ও কালবৈশাখী ঝড় অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি আরও কয়েকদিন চলতে পারে।
এদিকে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল শনিবার (২১ মার্চ) উদযাপিত হবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিনও দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ঈদের দিনে সারাদেশের জন্য বড় দুঃসংবাদ
বিজ্ঞাপন
শুক্রবার দুপুরের পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।








