Logo

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ, ২০২৬, ০৯:০৬
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শনিবার (২১ মার্চ) দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য জারি করা পূর্বাভাসে এই তথ্য দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দমকা হাওয়ার গতি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে পৌঁছাতে পারে।

ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮ শতাংশ। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকবে, তবে বৃষ্টি বা বজ্রপাতের কারণে স্থানীয়ভাবে তাপমাত্রা সাময়িকভাবে কমতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, বজ্রসহ বৃষ্টি চলাকালীন সময়ে বাইরে বের হওয়ার সময় নিরাপত্তা ব্যবস্থা মেনে চলা প্রয়োজন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD