Logo

ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল, ২০২৬, ১২:০৪
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে এবং তা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে নতুন একটি বৃষ্টিবলয়ের প্রভাবে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার প্রকাশিত বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষক দল-এর তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে জনজীবনে তীব্র ভ্যাপসা গরম বিরাজ করছে।

সংস্থাটি জানায়, ১২ এপ্রিল থেকে শুরু হওয়া ‘দহন’ নামের তাপপ্রবাহ ধীরে ধীরে বিস্তৃত হয়ে ২৫ এপ্রিল পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময়ে অনেক এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। বিশেষ করে ১৪ থেকে ১৭ এপ্রিলের মধ্যে চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর ও রাজশাহী অঞ্চলে তাপমাত্রা ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহের প্রভাব বেশি অনুভূত হতে পারে।

এর মধ্যেই ‘ঝংকার’ নামে একটি নতুন বৃষ্টিবলয় দেশের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেশের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ এলাকায় ঝড়, বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে সিলেট বিভাগে এ বৃষ্টিবলয়ের প্রভাব বেশি দেখা যেতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, রংপুর এবং আংশিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের কিছু এলাকায়ও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

১৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিলের মধ্যে ধাপে ধাপে এই বৃষ্টিবলয়ের প্রভাব দেখা যেতে পারে। এতে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় হতে পারে, যার বেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কাও করা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD