Logo

ঢাকাসহ সারা দেশে ঝোড়ো বৃষ্টি ও বজ্রপাতের আভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল, ২০২৬, ১৩:৩৮
ঢাকাসহ সারা দেশে ঝোড়ো বৃষ্টি ও বজ্রপাতের আভাস
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের সব বিভাগে আজ (শুক্রবার) ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও তীব্র বজ্রপাতের পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর মধ্যেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় রয়েছে, যার প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন দেখা দিচ্ছে।

বিজ্ঞাপন

অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যার মধ্যে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই ধরনের বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামীকাল শনিবার দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD