Logo

তিন বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল, ২০২৬, ১১:৩৭
তিন বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
ছবি: সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলের কয়েকটি বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝড়ো পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

বিজ্ঞাপন

সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কয়েকটি অঞ্চলে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন হতে পারে, যা নৌ চলাচলে ঝুঁকি তৈরি করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত বার্তায় উল্লেখ করা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে পুনরায় ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে আগের রাতে প্রকাশিত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসেও একই ধরনের পরিস্থিতির আভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কিছু স্থানে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। এতে করে কৃষি ও সাধারণ জনজীবনে সাময়িক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

অন্যদিকে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যা গরমের অনুভূতি আরও বাড়িয়ে দিতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD