Logo

রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রাও থাকবে অপরিবর্তিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জুন, ২০২৬, ১৯:৫৬
রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রাও থাকবে অপরিবর্তিত
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় রাতের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ফলে মঙ্গলবার রাতজুড়ে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে ঢাকা ও আশপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৫৮ শতাংশ।

আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ৬ ঘণ্টায় ঢাকা কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

বিজ্ঞাপন

এদিকে আগামীকাল বুধবার রাজধানীতে সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে। আর সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD