Logo

সন্ধ্যার মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জুন, ২০২৬, ১৫:০৭
সন্ধ্যার মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকায় আজ সন্ধ্যা ৭টার মধ্যে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমারও আভাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জুন) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়ার পরিবর্তনের কারণে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৭০ শতাংশ।

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে। আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পূর্বাভাস প্রকাশের আগে গত ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। তবে সন্ধ্যার মধ্যে আবহাওয়ার পরিবর্তনের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD