Logo

৫ দিন দেশজুড়ে অতিভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই, ২০২৬, ১৬:০৭
৫ দিন দেশজুড়ে অতিভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ু সারা দেশে সক্রিয় থাকায় এবং উত্তর বঙ্গোপসাগরে এর প্রভাব অত্যন্ত প্রবল হওয়ায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় নিম্নচাপের প্রভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

সোমবার (৬ জুলাই) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম দিন আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭ থেকে ১০ জুলাই পর্যন্ত বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। এ সময় দেশের আট বিভাগেই অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অতিভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, বৃষ্টিপাতের কারণে আগামী কয়েক দিনে দেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD