Logo

ডাকাতের ছুরিকাঘাতে দুই পুলিশ আহত

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
ডাকাতের ছুরিকাঘাতে দুই পুলিশ আহত
ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাবতে ডাকাত ধরতে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে...

বিজ্ঞাপন

নরসিংদীর বেলাবতে ডাকাত ধরতে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৩১ জুলাই) বিকালে উপজেলার বেলাব সদর ইউনিয়নের বেলাব গ্রামের টিএন্ডটি অফিস সংলগ্ন স্থানে।

পুলিশ জানায়, কুলিয়ারচর এলাকার ইমন নামে এক কুখ্যাত ডাকাত বেলাবতে আছেন এমন খবরে ওই থানার পুলিশ ফোর্সের সাথে বেলাব থানার ডিএসবি মোঃ ফারুক আহমেদ ও কনষ্টেবল মামুন ঘটনাস্থলে যায়। এ সময় উল্লেখিত ডাকাতকে ধরতে গেলে ডাকাত ইমন বেলাব থানার কনস্টেবল মামুন ও ডিএসবি ফারুক আহমেদকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। গুরতর আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বেলাব থানার ওসি মোঃ সাফায়েত হোসেন পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে জনবাণীকে বলেন, “উল্লেখিত ঘটনায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।কুলিয়ারচর থানা পুলিশ বাদী হয়ে বেলাব থানায় এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ডাকাত ইমনকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।”

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD