কুমিল্লায় প্রাইভেটকার উল্টে পথচারী নিহত

ছবি: সংগৃহীত
মহাসড়কের দেবিদ্বারে ট্রাকের ধাক্কা
বিজ্ঞাপন
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার উল্টে মোহাম্মদ হাকিম (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মহাসড়কের ছঘুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত হাকিম কিশোরগঞ্জের তাড়াইল থানার বাসিন্দা। তিনি পপুলার রাইস মিলের শ্রমিক বলে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে নজরুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের ছঘুরা এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে পরে যায়। জমিতে পরারসময় সড়কের পাশে থাকা পথচারী হাকিম ও সাহিদা কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় হাকিম। স্থানীয়রা হাকিমকে দেবিদ্বারে উপজেলা - স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে নিশ্চিত করেন।
আর সাহিদাকে কংশনগর একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কুমিল্লা মুন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্থানীয় বাসিন্দারা গাড়ির ভেতরে থাকা চালক, তার স্ত্রী ও মেয়েকে উদ্ধার করেন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত মোহাম্মদ হাকিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।
জেবি/ আরএইচ/








