Logo

নিজের অস্ত্রের গুলিতে কোস্টগার্ড সদস্যের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
বাগেরহাট
১১ মার্চ, ২০২৬, ১৮:৪৪
নিজের অস্ত্রের গুলিতে কোস্টগার্ড সদস্যের মৃত্যু
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে দায়িত্ব পালনকালে নিজের অস্ত্রের গুলিতে সালেহ আহমেদ (৪২) নামের এক কোস্ট গার্ড সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, সকালবেলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে দায়িত্বে ছিলেন সালেহ আহমেদ। দায়িত্ব পালনরত অবস্থায় তিনি নিজের কাছে থাকা সরকারি অস্ত্র বুকে ঠেকিয়ে গুলি করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গুলির শব্দ শুনে আশপাশে থাকা কোস্ট গার্ড সদস্য ও কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।

পরে তাকে দ্রুত খুলনার উপশম হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘটনার পর তার মরদেহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে। এখান থেকে ডাক্তারি মৃত্যু সনদ সংগ্রহের পর ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, শুনেছি কোস্ট গার্ড সদস্য সালেহ আহমেদ নিজ হাতে থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD