Logo

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্রীনগর, মুন্সিগঞ্জ
১১ মার্চ, ২০২৬, ১৯:৪১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
ছবি প্রতিনিধি।

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভূইচিত্র কবরস্থানের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই হিমেল (১৯) নামে একজন নিহত হয়েছে। এ সময় বাইকটির আরোহী শাহরিয়ার (২২) নামে একজন আহত হন।

বিজ্ঞাপন

বুধবার (১১ মার্চ ) বিকাল সাড়ে ৩টার দিকে ষোলঘর ইউনিয়নের ভূইচিত্র কবরস্থানের সামনে এদুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. তাহফিজ বলেন, এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের ভূইচিত্র কবরস্থানের সামনে এসে অতিরিক্ত গতিতে আকাবাঁকা হয়ে এক তরুণ চালক ঢাকামুখী বাইকটি চালিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার সঙ্গে সজোরে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের বাইকের চালকসহ আরোহী ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা বলেন, বাইকের চালক হিমেল ও আরোহী শাহরিয়ারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে হিমেলের অবস্থা আশঙ্কজনক।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা বিনতে রশিদ বলেন, হিমেলকে আশঙ্কজনক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। নিহতের বোন মনিরা নামে একজন জানান, ঢাকা নেওয়ার পথে হিমেল মারা যায়।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক জানান, অতিরিক্ত গতির কারণে সার্ভিস লেনে এদুর্ঘটনায় ১ জন মারা গেছে। সড়ক থেকে বাইকটি সরিয়ে নেওয়া হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD