Logo

কক্সবাজারের অগ্নিকান্ডে দ্বগ্ধ হয়ে শিশুর মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১৫ নভেম্বর, ২০২২, ১৮:০২
কক্সবাজারের অগ্নিকান্ডে দ্বগ্ধ হয়ে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে অগ্নিকান্ডে দ্বগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে; ঘটনায় ভস্মিভূত হয়েছে দুই সহোদরের বসত ঘর।

বিজ্ঞাপন

কক্সবাজারের মহেশখালীতে অগ্নিকান্ডে দ্বগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে; ঘটনায় ভস্মিভূত হয়েছে দুই সহোদরের বসত ঘর।

মহেশখালী থানার ওসি প্রনব কুমার চৌধুরী জানান, দুপুর আড়াইটায় মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মোহাম্মদপুর তেলিপাড়ায় এ ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

নিহত আহাম্মদ হোসেন সাবিত (৬) ছোট মহেশখালী ইউনিয়নের মোহাম্মদপুর তেলিপাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে প্রনব বলেন, গত ৯ নভেম্বর বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে ছোট মহেশখালী ইউনিয়নের তেলিপাড়ার মোহাম্মদ হোসেনের বাড়ীর সংযোগ বিচ্ছিন্ন করে দেন পল্লী বিদ্যুতের কর্মিরা। সোমবার দুপুরে মোহাম্মদ হোসেনের স্ত্রী বাড়ীর বাইরে অবস্থান করছিলেন। এসময় তাদের শিশু সন্তান আহাম্মদ হোসেন সাবিত নাস্তার খোঁজে অন্ধকারাচ্ছন্ন ঘরে গ্যাস লাইটার দিয়ে কেরোচিনের বাতি (চেরাগ) জ্বালানোর চেষ্টা করে।

"এতে বাড়ীর কাপড়-চোপড়ে আগুন লেগে যায়। এসময় আগুন লাগার ঘটনায় আহাম্মদ হোসেন সাবিত ভয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে। পরে আগুন লাগার ঘটনা দেখে মা শিশুটিকে খোঁজ নিয়ে পায়নি। আগুন ছড়িয়ে পড়ে মোহাম্মদ হোসেনের বাড়ী লাগোয়া তার এক ভাইয়ের ঘরেও। "

বিজ্ঞাপন

ওসি বলেন, " আগুন লাগার খবর পেয়ে মহেশখালী উপজেলা সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে ১৫/২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এসময় ক্ষতিগ্রস্ত ঘরে তল্লাশী করে পুড়া খাটের নিচ থেকে আহাম্মদ হোসেন সাবিতের মৃতদেহ উদ্ধার করা হয়। "

বিজ্ঞাপন

প্রনব কুমার চৌধুরী বলেন, অগ্নিকান্ডের ঘটনায় মোহাম্মদ হোসেন এবং তার এক ভাইয়ের বাড়ী সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। প্রাথমিকভাবে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা হয়েছে।

এদিকে সোমবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহেশখালীর ইউএনও ইয়াছিন আরাফাত, ওসি প্রনব কুমার চৌধুরী ও ছোট মহেশখালী ইউপি চেয়ারম্যান মাঈদুল ইসলাম রিয়ান সিকদারসহ প্রশাসনের সংশ্লিষ্টরা। এসময় ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেছেন।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD