Logo

ভোলার জিনের বাদশা গ্রেফতার!

profile picture
জনবাণী ডেস্ক
৫ ডিসেম্বর, ২০২২, ১৫:০১
ভোলার জিনের বাদশা গ্রেফতার!
ছবি: সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনে মো. নাজিম উদ্দীন (২৫) নামে এক জিনের বাদশাকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

বিজ্ঞাপন

ভোলার বোরহানউদ্দিনে মো. নাজিম উদ্দীন (২৫) নামে এক জিনের বাদশাকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। 

শনিবার (৩ ডিসেম্বর) ভোররাতে জেলার বোরহানউদ্দিন উপজেলার চাঁননীর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত নাজিম উদ্দিন ঐ উপজেলার চকডোষ গ্রামের মো. নিরব হাওলাদারের ছেলে।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জিনের বাদশা নাজিম উদ্দীন নিজেকে মাওলানা কামরুজ্জামান ওরফে কালা হজুর পরিচয় দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের জনসাধারণের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি গত ১৫ দিন পূর্বে র‌্যাব-৮ এর দৃষ্টিগোচর হয়।

এ বিষয়ে ভোলা ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। প্রায় দুই সপ্তাহ ব্যাপী তদন্তে এ বিষয়ের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে ৩ ডিসেম্বর ২০২২ ভোররাতে ভোলা ক্যাম্পের র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল বোরহানউদ্দিন থানা সংলগ্ন চাঁননীর হাঁট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নাজিমউদ্দীনকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আটককৃত ব্যক্তি নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে জিন-পরী ও  তান্ত্রিক দ্বারা বিভিন্ন সমস্যার সমাধানসহ ভাগ্য পরিবর্তন করার মিথ্যা আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সাধারণ জনগণের কাছ থেকে বিকাশের মাধ্যমে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকালে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল, সিমকার্ড, ইজিবাইক এবং নগদ ৬ হাজার ৬'শ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, দীর্ঘদিন যাবত  জিনের বাদশা পরিচয়ে বিভিন্ন ফেসবুক পেইজ এবং লোকাল টিভি চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে নিজের মোবাইল নম্বর, বিকাশ একাউন্ট, নগদ একাউন্ট  দিয়ে থাকে। ভুক্তভোগী লোকজন নিজেদের সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করলে কৌশলে  বিকাশ ও নগদের মাধ্যমে পর্যায়ক্রমে টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD