দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

কুয়াশার তীব্রতা বাড়তে থাকায় নদীপথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়।এতে ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ করা হয়।
বিজ্ঞাপন
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বুধবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টা থেকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধিতে পাওয়ায় ফেরিসহ সকল প্রকার নৌ যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
জানা গেছে, কুয়াশার তীব্রতা বাড়তে থাকায় নদীপথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়।এতে ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ করা হয়। এসময় মাঝনদীতে ২টি ফেরি অর্ধশতাধিক যানবাহন নিয়ে নোঙর করে থাকে। এতে যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়।
বিজ্ঞাপন
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার সাহেল উদ্দিন জানান, কুয়াশা বৃদ্ধি পাওয়ায় কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








