Logo

বিয়ে ছাড়াই নারীর সঙ্গে সংসার, মাজারে নিয়ে প্রতিজ্ঞা

profile picture
জনবাণী ডেস্ক
১ ফেব্রুয়ারি, ২০২৩, ১৮:৩০
বিয়ে ছাড়াই নারীর সঙ্গে সংসার, মাজারে নিয়ে প্রতিজ্ঞা
ছবি: সংগৃহীত

শামীম ফকির বিয়ের আশ্বাস দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছেন আমি ঢাকার মিরপুরের একটি গার্মেন্টসে চাকরি করতাম

বিজ্ঞাপন

বিয়ের দাবিতে চারদিন ধরে পটুয়াখালীর মির্জাগঞ্জে অনশন করছেন এক সন্তানের জননী।

জানা গেছে, প্রায় ছয় বছর আগে ঐ নারীর পারিবারিকভাবে বিয়ে হয়। পরে তার ঐ বিয়ে বিচ্ছেদ হয়। এরপর মির্জাগঞ্জ উপজেলার শামীম ফকিরের সঙ্গে ঐ নারীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন থেকেই শামীম ফকির ঐ নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে করতেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী নারী বলেন, শামীম ফকির বিয়ের আশ্বাস দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছেন। আমি ঢাকার মিরপুরের একটি গার্মেন্টসে চাকরি করতাম। ছয় মাস আগে শামীম আমাকে মির্জাগঞ্জ মাজারে নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেন। পরে স্বামী-স্ত্রী পরিচয়ে ঢাকায় বাসাভাড়া নিয়ে থাকি। 

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সহিদউল্লা বলেন, ভুক্তভোগী নারী আমার বাড়িতে এসে অভিযোগ করায় ছেলে পক্ষের লোকজনকে খবর পাঠিয়েছি। 

মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD