Logo

উখিয়ায় গুলি করে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১৮:৫০
উখিয়ায় গুলি করে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক হত্যা
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাত র্দূবৃত্তের গুলিতে নুর বশর (৩৫) নামের এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাত র্দূবৃত্তের গুলিতে নুর বশর (৩৫) নামের এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন।

রবিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প-২ ডবিড্র ব্লক এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

বিজ্ঞাপন

নিহত নুর বশর একই ক্যাম্পের সি ব্লকের মৃত আব্দুস সালামের ছেলে।

বিজ্ঞাপন

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নুর বশর ক্যাম্পের একটি এনজিও অফিসে রাতে পাহারা দিয়ে ভোরে নিজ ঘরে ফের সময় অজ্ঞাত র্দূবৃত্তরা গুলি করে। তার মাথা ও পিঠে ২ টি গুলি করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করে হামলাকারিা পালিয়ে যায়।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

হামলাকারিদের শনাক্ত ও আটকে এপিবিএনকে সাথে নিয়ে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD