Logo

বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫৫
বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে কুলছুম বেগম (৬২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত কুলছুম উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পুরাতন কলোনি পাড়ার সাহার উদ্দিনের স্ত্রী।

বিজ্ঞাপন

বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে কুলছুম বেগম (৬২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত কুলছুম উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পুরাতন কলোনি পাড়ার সাহার উদ্দিনের স্ত্রী। 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শেরপুর থানার এসআই মিথুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গৃহবধূ কুলছুম দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। আর্থিক অভাব অনটনও ছিল তার। রবিবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকায় সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

বিজ্ঞাপন

পরে পরিবারের লোকজন তাকে অসুস্থ অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৯টার দিকে সে মারা যান। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, এ ঘটনায় শেরপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD