Logo

মাদারীপুরে মাহে রমজান উপলক্ষে লন্ডন প্রবাসীর চাউল বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মার্চ, ২০২৩, ১৫:২৮
মাদারীপুরে মাহে রমজান উপলক্ষে লন্ডন প্রবাসীর চাউল বিতরণ
ছবি: সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বলষা গ্রামে গরীব ও অসহায়দের মাঝে পবিত্র রমজান উপলক্ষে চাউল বিতরণ করেছে লন্ডন প্রবাসী মো. ইসমাইল হোসেন বেপারী।

বিজ্ঞাপন

মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বলষা গ্রামে গরীব ও অসহায়দের মাঝে পবিত্র রমজান উপলক্ষে চাউল বিতরণ করেছে লন্ডন প্রবাসী মো. ইসমাইল হোসেন বেপারী। 

শুক্রবার (২৪ মার্চ) পহেলা রমজান বাদ জুম্মা পশ্চিম বলষা বেপারী বাড়ি জামে মসজিদের সামনে ১০০জন গরীব অসহাদের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেককে ১বস্তা (২৫কেজি)করে চাউল বিতরন করা হয়। 

বিজ্ঞাপন

এসময় দুধখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক খানসহ উপস্হিত ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো.ছাইদুল হাওলাদার, সাধারন সম্পাদক মো.ফজলুল হক সিকদার, সমাজসেবক মো.মাহাবুব বেপারী,অত্র এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমামসহ অনেকে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD