Logo

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল চলাচল আবার স্বাভাবিক

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩০
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল চলাচল আবার স্বাভাবিক
ছবি: সংগৃহীত

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাতের উত্তপ্ত পরিস্থিতির পর সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে স্বাভাবিক হয়েছে স্টেশনের কার্যক্রম। এর ফলে রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগও পুনরায় চালু হয়েছে।

বিজ্ঞাপন

সকাল থেকে রাজশাহী রেলস্টেশনে যাত্রীদের স্বাভাবিক চলাচল দেখা গেছে। স্টেশনমাস্টারের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেনগুলো রাজশাহী থেকে ছেড়ে গেছে। তবে রাতে মধুমতী এক্সপ্রেসের রাজশাহীতে ফিরতে দেরি হওয়ায় ট্রেনটির পরবর্তী যাত্রায় কিছুটা বিলম্ব হয়েছে।

এদিকে, রাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত রেলস্টেশনের বিভিন্ন অংশ পরিষ্কারের কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্টেশন এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রমও অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে চাচাকে নিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়ে রেলওয়ে স্টাফদের মারধরের শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথমে রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও রেল কর্তৃপক্ষ কার্যকর কোনো সিদ্ধান্ত নেয়নি। এর প্রতিবাদে তারা ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচি ঘোষণা করে স্টেশনের দিকে যাত্রা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশন ঘেরাও করেন। একপর্যায়ে সেখানে ভাঙচুরের ঘটনাও ঘটে। রাতের এই পরিস্থিতির কারণে স্টেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

সোমবার সকালে পরিস্থিতি শান্ত হওয়ার পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। ফলে রাতের অচলাবস্থা কাটিয়ে রাজশাহীর রেল যোগাযোগ বর্তমানে স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD