Logo

দর্শনা সীমান্তে পিস্তল ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

profile picture
জনবাণী ডেস্ক
১ এপ্রিল, ২০২৩, ১২:২৬
দর্শনা সীমান্তে পিস্তল ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
ছবি: সংগৃহীত

নগদ ১ লাখ ৯৭ হাজার টাকাও ১ জোড়া হাতের রুলিবালা অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে নিয়ে গেছে বলে জানায় ভুক্তভোগীরা

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তের কুড়ুলগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের খায়রুল বাশার মিলন ও তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। 

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

ভুক্তভোগী পরিবারের দাবি, নগদ ১ লাখ ৯৭ হাজার টাকাও ১ জোড়া হাতের রুলিবালা অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে নিয়ে গেছে বলে জানায় ভুক্তভোগীরা। 

বিজ্ঞাপন

ভুক্তভোগী মিলন বলেন, রাত সাড়ে ১২ টার দিকে আমি ও আমার স্ত্রী বাহিরে যাই পরে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে মাথায় পিস্তল ঠেকিয়ে ঘরে থাকা নগদ প্রায় দুই লাখ টাকা ও ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে স্ত্রীর হাতের বালা ও নাকের নথ নিয়ে পালিয়ে যাবার সময় আমাকে হাত ও চোখ বেঁধে সীমান্তের কাছে ফেলে যায় ডাকাতেরা।

পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা আমার চিৎকার শুনে ভারত সীমান্তের খালের পাড় থেকে রাতেই উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছে বলে জানান মিলন।

বিজ্ঞাপন

দর্শনা থানার এস আই স্বপন কুমার সরকার বলেন, ওসি আমাকে তাৎক্ষণিক  ঘটনাস্থল পরিদর্শনের জন্য নির্দেশ দেন আমি সঙ্গে সঙ্গে ফুলবাড়ি মিলনের বাড়িতে যায়। সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। সার্বিক তদন্ত শেষে মূল ঘটনার কথা বলা যাবে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবির বলেন, আমার অফিসার ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যেয়ে কোন সত্যাতা পায়নি। তবে ওদের মধ্যে চোরাচলানীর লাইনম্যান ভাগাভাগি নিয়ে মূল ঘটনা।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD